শর্তাবলী
সর্বশেষ আপডেট: জুলাই ২০২৬
GariNin ওয়েবসাইট এবং সেবা ব্যবহার করার আগে অনুগ্রহ করে এই শর্তাবলী (Terms and Conditions) মনোযোগ সহকারে পড়ুন। আমাদের ওয়েবসাইট ভিজিট বা আমাদের সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে একমত পোষণ করছেন।
১. সেবার ব্যবহার
আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে গাড়ি বুক করার জন্য আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান করতে হবে। ভুয়া তথ্য বা অননুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমরা আপনার একাউন্ট বা বুকিং বাতিল করার অধিকার রাখি।
২. বুকিং এবং পেমেন্ট
বুকিং নিশ্চিত করার জন্য আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হতে পারে। ভাড়ার মূল্য এবং অন্যান্য ফি বুকিং এর সময় স্পষ্টভাবে উল্লেখ করা থাকে।
৩. বাতিলকরণ নীতি
বুকিং বাতিলের ক্ষেত্রে আমাদের নির্ধারিত বাতিলকরণ নীতি প্রযোজ্য হবে। বুকিং এর ধরন অনুযায়ী রিফান্ড বা ক্যান্সেলেশন ফি ধার্য হতে পারে।
৪. দায়বদ্ধতা
গাড়ি চলাকালীন সময় ট্রাফিক আইন মেনে চলা এবং গাড়ির সঠিক ব্যবহার নিশ্চিত করা ব্যবহারকারীর দায়িত্ব।